editor
প্রকাশিত: 12:04 PM, February 3, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মারধর করতেন দাদা। সেই ক্ষোভেই ভারতের পশ্চিমবঙ্গের মালদহে নাবালিকা ভাইঝিকে গলা কেটে খুন করল কাকা। প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য।
পুলিশের দাবি, জেরায় অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত শ্রীকান্ত কেশরী। মালদহে নাবালিকা হত্যাকান্ডের তদন্তে নেমে হাড়হিম করা তথ্য এসেছে তদন্তকারীদের হাতে।
পুলিশের দাবি, ধৃত জানিয়েছে, নাবালিকার বাবা প্রায়ই তাকে মারধর করত। যা মোটেই ভাল লাগত না অভিযুক্তের। নাবালিকার বাবাকে শিক্ষা দিতে চেয়েছিল যুবক। সেই কারণে ভাইঝিকে হত্যার ছক কষে। জানা যায়, প্রথমে নাবালিকাকে যুবক জানিয়েছিল তার একটি ছবি তোলা হবে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে। সেই ছবি তার বাবাকে পাঠানো হবে ভয় দেখাতে কিছু না বুঝেই সেই ফাঁদে পা দিয়ে ফেলে নাবালিকা। চলে যায় ধৃতের সঙ্গে। এরপর গলায় ছুরি ধরে ছবি তোলার অছিলায় মুন্ডচ্ছেদ করে অভিযুক্ত। তদন্তে নেমে উত্তর বালুচর এলাকার রাস্তাঘাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইংলিশ বাজার থানার পুলিশ। পরিবারের তরফে ও পুলিশকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেওয়া হয়। এরপরই গ্রেফতার করা হয় শ্রীকান্তকে। তাকে চেপে ধরতেই প্রকাশ্যে আসে নৃশংস এই ঘটনা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন