editor
প্রকাশিত: 6:59 PM, February 3, 2024
শেখ মো শাহীন উদ্দীন :: আলতাবুন্নেসা একজন হতদরিদ্র বিধবা মহিলা। তার বৃদ্ধা মা ক্ষুধা ও অনাচিকিৎসায় সপ্তাহ দুয়েক আগে মারা গেছেন। একমাত্র মেয়েও বিধবা। তার এক মাদ্রাসা পড়ুয়া নাতি রয়েছে। মা ও মেয়ে পরের জমিতে মজুরির কাজ করে যে সামান্য অর্থ পায় তা দিয়ে চলে টানাপোড়ার সংসার। সম্পদ হিসেবে রয়েছে বাড়ির ৩ শতাংশ জায়গাটাই। কিন্তু গ্রামের প্রভাবশালী মহল ওই জায়গা দখলের পায়তারা করছেন। বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে তার শেষসম্ভল বাড়িতে আত্মসাৎ করার জন্যে। ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির হরিণখোলা গ্রামে।
ভুক্তভোগী আলতাবুন্নেসা স্থানীয় মাধবপুর থানা ও ইউএনও কাছে প্রভাবশালী মহলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আলতাফুন্নেছা বলেন, আমার উপর ক্রমাগত নির্যাতন হচ্ছে, আমার ঘর ঘেষে উন্মুক্ত টয়লেট ও গোবরে ফেলা হচ্ছে।দুর্গন্ধে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে আসছে। আমার জায়গার ভিতরে জোরপূর্বক তারা ঘর নির্মাণ করছে। আগে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে এরা।আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
জানা যায়, তৎকালীন ইউএনও মঞ্জুরুল আহসান ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন গিয়েছিলেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ইউপি সদস্য জামাল মিয়াকে সমস্যা সমাধানের দায়িত্ব দেয়া হলেও তারা ব্যবস্থা গ্রহন করতে অপারগ হন।
আলতাবুন্নেসা আরো বলেন,ইউএনও মহোদয় হতদরিদ্র তালিকায় আমাকে একটি ঘর দেবেন বলেও আশা দিয়েছিলেন। এখন ঘর দিবে বড় কথা আমাকে বাড়ি থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছে গ্রামের প্রভাবশালী মহল।
এ ঘটনাটি নিয়ে বিস্তর প্রতিবাদ জানিয়েছেন হরিনখোলা গ্রামের স্থানীয় বাসিন্দা সোলেমান মিয়া।তিনি বলেন,মহিলা দুজনের আপনজন বলতে কেউ নেই। তাদের ভিটিবাড়ি গ্রাস করতে লিপ্ত একটি চক্র । অনতিবিলম্বে এর তদন্ত ও বিচার এখন সময়ের দাবি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান,আমরা তার সমস্যাটা সমাধান করতে ব্যর্থ হচ্ছি।পুনরায় নতুন ইউএনও স্যারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি। কারণ ইউএনও স্যারের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা রয়েছে যা আমাদের নেই।
দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বিলাল জানান, আলতাবুন্নেসার উপরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন হচ্ছে। এসব বন্ধে ইউএনও ও ওসি সাহেবের দ্রুত কার্যকর নেওয়ার আহবান জানাচ্ছি। আইন এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওই মহিলার বিরুদ্ধে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন