editor
প্রকাশিত: 11:00 AM, February 4, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কলেজ যাওয়ার আগে খাবার দেয়নি মা। যা নিয়ে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হয় ছেলের। শেষ পর্যন্ত রাগের বশে মাকেই খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এমনকি মাকে খুন করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই কলেজ পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মুলবাগাল শহরে।
পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ১৭ বছরের ওই কলেজ পড়ুয়া। বেরনোর আগে মায়ের কাছে জলখাবার চেয়েছিল সে। কিন্তু খাবার না দিয়ে তাকে বকাঝকা করেন মা। তা নিয়ে ২ জনের মধ্যে ব্যাপক তর্কাতর্কি শুরু হয়।
কিশোরের দাবি, কথা কাটাকাটির সময় নাকি তার মা বলেছিলেন, ” তুমি আমার ছেলে নও” একথা শোনার পর তার মাথা ঠিক রাখতে পারেনি সে। একটি লোহার রড দিয়ে মায়ের মাথায় মেরে দেয়। যার ফলে মৃত্যু হয় ওই মহিলার। তারপর থানায় গিয়ে গোটা বিষয়টি নিজেই পুলিশকে জানায়।
জানা গেছে, ওই কিশোরের সমস্ত দাবি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তাকে আটক করে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত কিশোর ডিপ্লোমার ছাত্র। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন