editor

প্রকাশিত: 3:06 PM, February 4, 2024

দূর্ণীতির আখড়ায় রূপান্তর বিশ্বনাথ পৌরসভা

দূর্ণীতির আখড়ায় রূপান্তর বিশ্বনাথ পৌরসভা

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীর বেতন নেন মেয়রের সহকারীসহ ১৩ জন! দূর্নীতির আখড়ায় রূপান্তর হয়েছে বিশ্বনাথ পৌরসভা।

বিশ্বনাথ পৌরসভার মেয়রের ব্যক্তিগত সহকারীর কাজ করে বেতন-ভাতা তুলছেন পরিচ্ছন্নতা কর্মীর। এমন অভিযোগ পাওয়া গেছে মেয়র মুহিবুর রহমানের ব্যক্তিগত সহকারী জাহেদ আহমদের বিরুদ্ধে। তাকে সব সময় মেয়রের সহকারী হিসাবে সঙ্গে থাকতে দেখা যায়। বেতন-ভাতার মাস্টাররোল থেকে এ তথ্য জানা গেছে।

মাস্টাররোল থেকে আরও জানা গেছে, উপজেলা ও পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, ডিজিটাল সেন্টারের কম্পিউটার অপারেটর, মেয়রের ফেসবুক লাইভকারী ও ভিডিও ধারণকারীসহ মোট ১৩ জন তাদের মূল তথ্য গোপন রেখে পরিচ্ছন্নতা কর্মীর বেতন-ভাতা নিচ্ছেন। জাহেদ আহমদ ছাড়া বাকি ১২ জন হচ্ছেন সুরমান আলী, নওশাদ জামান চৌধুরী পাবেল, মো. আব্দুল্লাহ, সাজিদুর রহমান সাজু, হেলাল উদ্দিন, লিজা বেগম, মোছা. আনজুমা বেগম, পিয়ন কামরুল আহমদ, পিয়ন অপু দেব রিংকু, ময়নুল ইসলাম স্বপন ও তপন মালাকার।

তাদের মধ্যে উপজেলা ও পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী ২০২০ সালে পেয়েছেন দেশসেরা উদ্যোক্তার পুরস্কার। তারা ১৩ জনকে পরিচ্ছন্নতা কর্মী দেখিয়ে মাস্টাররোলের মাধ্যমে বেতন-ভাতা দেওয়া হচ্ছে বলে পৌরসভার দায়িত্বশীল মুতালিব নামে এক ব্যক্তি জানিয়েছেন।

এদের মধ্যে জাহেদ আহমদ বেতন-ভাতা পান ১৮ হাজার টাকা, সুরমান আলী ১৫ হাজার, নওশাদ জামান চৌধুরী পাবেল ১৫ হাজার, মো. আব্দুল্লাহ ১৫ হাজার, সাজিদুর রহমান সাজু ১০ হাজার, হেলাল উদ্দিন ১২ হাজার, লিজা বেগম ৮ হাজার, মোছা. আনজুমা বেগম ৮ হাজার, কামরুল আহমদ ৮ হাজার, অপু দেব রিংকু ৮ হাজার, ময়নুল ইসলাম স্বপন ৮ হাজার, তপন মালাকার ৮ হাজার ও জমির আলী ৮ হাজার টাকা।

গত বছরের ১ অক্টোবর মেয়র মুহিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী ও হিসাবরক্ষক সাজেদুল হক স্বাক্ষরিত পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন-ভাতা পাওয়ার মাস্টাররোল থেকে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে মেয়রের ব্যক্তিগত সহকারী জাহেদ আহমদ বলেন, মেয়র চাইলে যে কোনো কাজ দেখিয়ে মাস্টাররোলের মাধ্যমে বেতন-ভাতা দিতে পারেন। তবে তার মানসম্মান যাতে নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র মুহিবুর রহমানের মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়