editor
প্রকাশিত: 12:29 PM, February 5, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার উদ্যোগে ৪ ফেব্রুয়ারি রোববার রাত ১০টায় কাতারের ‘কাজী রেস্টুরেন্টে’ সংগঠনের উপদেষ্টা প্রবাসী আহমদুল কিবরিয়ার গরু চুরির ঘটনার বিষয়ে উদ্বেগ জানিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার সভাপতি আলহাজ্ব সোলাইমান আজিজের সভাপতিত্বে, ১ম যুগ্ম সম্পাদক আয়াত উল্লাহ ও দফতর সম্পাদক হুসেন এম আলমগীর-এর যৌথ পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার নির্বাহী উপদেষ্টা আতিকুর রহমান ডালিম, উপদেষ্টা এম বিলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু আম্বিয়া।
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের মাননীয় গ্রুপনেতা জামাল আব্দুন নাসের, গ্রুপ উপনেতা আব্দুল গফফার খসরু, সার্বিক তত্বাবধায়ক ফয়েজ আহমদ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। স্থানীয় প্রশাসনকে প্রবাসীদের সম্পদের নিরাপত্তার বিষযে গুরুত্ব দেওয়ার আহবান জানান। প্রবাসীরা আহমদুল কিবরিয়ার পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে চুরি হওয়া গরু প্রশাসনকে উদ্ধার কাজে সহায়তা করার অনুরোধ করেন।
এ বিষয়ে জৈন্তাপুর প্রবাসী গ্রুপের নেতৃত্বে কাতার বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার উপদেষ্টা আনিস উদ্দিন, ভুক্তভোগী আহমদুল কিবরিয়া।
সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার কোষাধ্যক্ষ মঞ্জুর আহমদ পলাশ, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ কাতার শাখার যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, শাহ আলম, প্রচার সম্পাদক মোশাহিদ আলী, আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম, সায়ফুল আলম, শাহিন আহমদ, সোহেল রানা, জুবায়ের আহমদ, ফখরুল ইসলাম।
সভার শেষে সভাপতি আলহাজ্ব সোলাইমান আজিজের পরিচালনায় দোয়া মোনাজাত পালন করা হয়।
উল্লেখ্য, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াখেল আগফৌদ গ্রামের কাতার প্রবাসী মোঃ আহমদুল কিবরিয়ার বাড়ির পাকা গোয়াল ঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন