editor
প্রকাশিত: 11:15 AM, February 6, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কত আসনে জিতে তাঁর সরকার ক্ষমতায় ফিরবে। সংসদে দাঁড়িয়ে তাঁর ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) লোকসভার বাজেট অধিবেশনের জবাবি ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি একাই ৩৭০ টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। এনডিএ জোট ৪০০ টির বেশি আসন দখল করবে বলেও দাবি করেছেন নরেন্দ্র মোদি। এদিন কোন ও রাখঢাক না করেই প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তৃতীয় বার তাঁর নেতৃত্বে সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা। এবারের নির্বাচনে কংগ্রেসের হাল আরও করুণ হবে বলেও দাবি করেছেন মোদি। তাঁর কটাক্ষ, ভোটের ফলে দেখা যাবে সংসদের দশর্ক গ্যালারিতে ঠাঁই হয়েছে কংগ্রেসের।
ভোটের ফল নিয়ে নরেন্দ্র মোদি বলেন, আমাদের সরকারের তৃতীয় মেয়াদ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন লাগবে। আমি সাধারণত সংখ্যা নিয়ে কিছু বলি না। কিন্তু দেশের মেজাজ দেখে মনে হচ্ছে তাতে এনডিএ ৪০০ আসন পেরিয়ে যাবেই। আর বিজেপি অন্তত ৩৭০ আসনে জয়ী হবে। মোদি দাবি করেন, তাঁর আমলে তৃতীয় বার সরকার গঠন হলে একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর আশ্বাস, তাঁর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের আমলেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হয়ে উঠবে। নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা নিয়ে কোনও সংশয় প্রকাশ না করলেও এদিন আগা গোড়া প্রধানমন্ত্রীর নিশানায় ছিল কংগ্রেস। ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল নিয়েও কংগ্রেসকে দায়ী করেছেন নরেন্দ্র মোদি। পরিবার তন্ত্র নিয়ে ও সরব হয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন