editor

প্রকাশিত: 4:53 PM, February 6, 2024

মধ‍্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৭, আহত শতাধিক 

মধ‍্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৭, আহত শতাধিক 

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মধ‍্যপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়। ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ১০০ এর বেশি। ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী ডাঃ মোহন যাদব।

স্থানীয় প্রশাসক ঋষি গর্গ জানিয়েছেন, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে আতশবাজির কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। সূত্রে প্রকাশ, মধ‍্যপ্রদেশের হরদা জেলায় মগর্ধা রোডে অবস্থিত একটি বাজি কারখানার ঘটনায় হাসপাতালেও রীতিমতো ভিড় লেগে গিয়েছে। এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৬০টি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশেপাশের অন্তত ১০০টি বাড়ি খালি করা হয়েছে। বিস্ফোরণের জেরে বিশাল শব্দে রীতিমতো ভীত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

জানা গেছে, আহতদের মধ‍্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই পরিস্থিতির খবর নিয়েছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর গোটা এলাকায় কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দারা ভয়ের ছোটে চারিদিকে পালাতে শুরু করেন। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

কারখানার এক কর্মী জানান, বিস্ফোরণের সময় কারখানায় ১৫০ জন শ্রমিক কাজ করছিলেন। আগুনের ভয়াবহতা থেকে কম বেশী সকলেই ঝলসে গিয়েছেন। মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন