editor
প্রকাশিত: 7:12 PM, February 6, 2024
সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ‘আমরা স্কাউট গ্রুপ’ ঢাকার ২ জন রোভার ৫ দিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করেন। গত পহেলা ফেব্রুয়ারী বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এর কার্যালয় থেকে যাত্রা শুরু করে গতকাল সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যাত্রা শেষ করেন।
পরে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি সিলেটসহ স্কাউটসের আঞ্চলিক পরিচালক মোছাঃ মাহফুজা পারভীন, জাতীয় নির্বাহী কমিটি সদস্য রাকিব হাসান শিপু।
পথিমধ্যে তারা মাধবপুর ডাকবাংলো, দিনারপুর কলেজ,গোয়ালাবাজার হাই স্কুল এবং শেষ দিনে সিলেট ডাকবাংলো তে রাত্রিযাপন করেন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন।
রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ অর্জনের জন্য একজন রোভারকে ছয়টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। এই পারদর্শিতা ব্যাজগুলোর অন্যতম ‘পরিভ্রমণকারী ব্যাজ’। যা অর্জন করতে একজন রোভারকে পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। পাশাপাশি তারা লিফলেট এবং পথিমধ্যে মানুষের সাথে কথা বলার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল্যবান চিন্তাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
পরিভ্রমণকারী দলের দলনেতা মো: আলী তানভীর বলেন, রোভাররা যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। এই শিক্ষা হাতে–কলমে শেখা যায় পরিভ্রমণে।
দলের অন্য সদস্য মোঃ শুভ তালুকদার বলেন, রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অর্জন এবং এই রুটের মানুষের জীবনাচার, ইতিহাস, ঐতিহ্য জানা ও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের লক্ষ্যেই এই যাত্রা।
উল্লেখ্য, ইতিমধ্যে তারা প্রত্যেক এ স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং তারা উভয়ই আশাবাদী রোভার শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন