editor
প্রকাশিত: 8:28 PM, February 6, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মধ্যপ্রদেশে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ১০০ এর ও বেশি। এই ঘটনায় এবার শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি জানিয়েছেন, মৃতের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেবে প্রধানমন্ত্রীর ফান্ড। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি পোস্ট করে সেখানে লেখা হয়, মধ্যপ্রদেশের বাজি কারখানার ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর ফান্ড থেকে মৃতের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি, কটাক্ষ করেছেন কেন্দ্রকে ও।
ঘটনার পর কুণাল পোস্ট করেন, এবার এনআইএ তদন্ত হবে তো? রাজ্যে বিস্ফোরণের ঘটনার পর একাধিকবার এনআইএ তদন্তের দাবি তুলেছিল বিরোধী দলগুলি। সেই প্রসঙ্গকে টেনে এনেই এবার কেন্দ্রকে বিঁধেছেন কুণাল ঘোষ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন