editor
প্রকাশিত: 10:59 AM, February 7, 2024
অবিলম্বে মিয়ানমারের রাখাইন রাজ্য ত্যাগ করতে নিজের নাগরিকদের নির্দেশ দিয়েছে ভারত। দেশটিতে সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীদের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষিতে এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওই অঞ্চল সফরে যাওয়া থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি, টেলিযোগাযোগে বিঘ্ন, স্থল মাইন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক সঙ্কট সেখানে। এর প্রেক্ষিতে মিয়ানমারের রাখাইন প্রদেশ সফরে না যেতে ভারতীয় সব নাগরিকদের পরামর্শ দেয়া হচ্ছে। যারা এরই মধ্যে ওই রাজ্যে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে রাখাইন ত্যাগ করতে বলা হচ্ছে।
২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতা দখল করেন। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পুরো মিয়ানমারে ব্যাপক সহিংস প্রতিবাদ শুরু হয়। তা নিয়ে রাখাইন রাজ্য ও অন্য বহু এলাকায় জাতিগত সশস্ত্র বিদ্রোহী জাতিগোষ্ঠী এবং সামরিক জান্তার মধ্যে গত অক্টোবরে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। মিয়ানমারের গুরুত্বপূর্ণ বেশ কিছু শহর, ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছের রাজ্যগুলোতে নভেম্বরে দ্রুত এই যুদ্ধ তীব্র আকার ধারণ করে। এর ফলে মনিপুর এবং মিজোরামের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে নয়া দিল্লি।
কারণ, বিদ্রোহীদের দমন করতে তাদের বিরুদ্ধে আকাশপথে হামলা চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারের আছে ১৬৪০ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে আছে সক্রিয় মিলিট্যান্টদের নাগাল্যান্ড এবং মনিপুর। গত সপ্তাহে সহিংসতা পুরোপুরি বন্ধ করার আহ্বান জানায় ভারত। সবার অংশগ্রহণমূলক একটি কেন্দ্রীয় গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ারও আহ্বান জানায় ভারত।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন