editor
প্রকাশিত: 11:06 AM, February 7, 2024
চলতি মৌসুমে চট্টগ্রাম কৃষি অঞ্চলে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। আবাদ হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে। কৃষকের ঘরে গেছে ৫ লাখ ৭২ হাজার ৯২৬ হেক্টর জমির ধান। এই ধান থেকে পাওয়া গেছে ১৬ লাখ ৪৬ হাজার ৫২২ টন চাল।
২০২১-২২ অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৫ হাজার টন চাল। ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয় ১৫ লাখ ৬৯ হাজার ৪৬ টন, ২০২০-২১ অর্থবছরে ১৫ লাখ ৯২ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে ১৬ লাখ ২৫ হাজার ১ টন এবং ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন হয় ১৬ লাখ ১ হাজার ৭৮৪ টন চাল।
ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে এ অঞ্চলে ৬ হাজার ৮১৪ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি লক্ষ্মীপুর জেলায় ৫ হাজার ১৩৩ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় চলতি মৌসুমে ৫ লাখ ৭৯ হাজার ৭৪০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪৮ হেক্টর কম। চট্টগ্রামে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ১৬ লাখ ৫৬ হাজার ২৪৪ টন চাল। ১৩ হাজার ৯৩৮ হেক্টর জমিতে হাইব্রিড জাতের চাল উৎপাদন হয়েছে ৫৫ হাজার ৫৬৯ টন। ৪ লাখ ৯৭ হাজার ৯৯৯ টন উফশী জাতের আমন ধানে ১৪ লাখ ৮৯ হাজার ৭৭৩ টন চাল উৎপাদন হয়েছে। ৬০ হাজার ৯৮৯ হেক্টর স্থানীয় জাতের আমন ধানে উৎপাদন হয়েছে ১ লাখ ১ হাজার ১৮০ টন চাল।
চট্টগ্রাম জেলায় মোট ১ লাখ ৭৯ হাজার ৯৪০ হেক্টর আমন ধানের চাষাবাদ হয়েছে। কাটা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯০২ হেক্টর ধান। উৎপাদন হয়েছে ৫ লাখ ১৩ হাজার ১৩ টন চাল। নষ্ট হয়েছে প্রায় ৩৮ হেক্টর জমির ধান। হাইব্রিড জাতের চাল হেক্টর প্রতি গড় উৎপাদন ৪.৫ টন, উফশী ২.৯৯ টন এবং স্থানীয় জাতের উৎপাদন ১.৬৫ টন। কক্সবাজার জেলায় ৭৮ হাজার ১৮৫ হেক্টরের মধ্যে কাটা হয়েছে ৭৭ হাজার ৮০৭ হেক্টর জমির ধান। নষ্ট হয়েছে প্রায় ৩৭৮ হেক্টর জমির ধান। উৎপাদন হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৫০ টন চাল।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলায় আমন ধান কাটা শেষ। বিগত অর্থবছরের তুলনায় চলতি মৌসুমে আমন উৎপাদন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের কিছু ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
6 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও
6 সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে
4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 4 রবিবার (৩০ আগস্ট)
4 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি
4 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বড়বাজার মণিপুরী
2 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 8