editor
প্রকাশিত: 1:38 PM, February 7, 2024
সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ (সিজিএস) এর সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সেন্টারের বাফেট প্যারাডাইজ পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিজিএস এর সহ সভাপতি খলিলুর রহমান সুজন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাফিস শামস তিয়াস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সাবক পরিচালক, সিজিএস এর প্রধান উপদেষ্ঠা খন্দকার সিপার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিজিএস এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিজিএস এর সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক শান্ত দেব, সিজিএস এর সহ সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক জহিরুল কবির শিরু, সিজিএস এর যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, সিজিএস এর সদস্য ও ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেইন, সিজিএস এর সদস্য ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক খন্দকার ইশরার আহমদ রকি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল মুক্তাদির, মাহবুব লস্কর, দেবাশীষ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক, এ টি এম ইকরাম, শাহ শামসুজ্জামান জুবের, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন সোহাগ, শাহীরাজ চৌধুরী, কোষাধ্যক্ষ ফুয়াদ ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ মিজানুর রহমান শাকিল, প্রচার ও দপ্তর সম্পাদক শাহ ফায়েদ আহমদ, সহ প্রচার ও দপ্তর সম্পাদক হাসনাত শিমু, সদস্য মুজাহিদুল ইসলাম মান্না, ইকবাল হোসেন খান, শাহিদুল হক সোহেল, আফসার আহমদ, আব্দুল্লাহ আল ইসহাক লিমান, লুৎফুর রহমান, সৈয়দ শাহজাহান মঞ্জুর ইমন, দেলওয়ার জাহান চৌধুরী, আফজাল হোসেন, সায়মন মিয়া, আখলাকুর রহমান জাবের, ইসতিয়াক ইউ খান প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন