editor
প্রকাশিত: 5:29 PM, January 19, 2023

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৮৭তম জন্ম বার্ষিকীতে হজরত শাহজালাল মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৮৭তম জন্মবার্ষিকীতে মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (১৯শে জানুয়ারি) সকাল ৯টায় মহানগর বিএনপি’র ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর কর্মসূচী শুরু হয়, এর পরে বাদ জোহর হজরত শাহজালাল মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বিকাল ২টায় হজরত শাহজালাল দরগা প্রাঙ্গনে অসহায়, দুস্থ মানুষের মাঝে শিরনী বিতরণ করা হয়। সন্ধা ৬টায় সময় জিয়াউর রহমান’র জীবন ও কর্মের উপর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম আহবায়ক রেজাউল আলম কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ তৌফিকুল হাদী, আফজাল উদ্দিন, মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি’র ১নং সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ ও নজির হোসেন, সাংগঠনিক আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক এবি মজুমদার রনি, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল্লাহ শফি সাঈদ সাহেদ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ এসএম সায়েম, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১৬নং সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ২১নং ওযার্ডের সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ২৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ মান্নান, মহানগর বিএনপি নেতা মুফতি সৈয়দ নেহাল উদ্দিন, শফিকুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী, মহানগর যুবদলনেতা এমদাদুল হক স্বপন, বিএনপি নেতা মঞ্জুর হোসেন, আসাদুল হক আসাদ, বিমল দেবনাথ, জুবেদ আমীরী, উজ্জল রঞ্জন চন্দ, মনজুরুল করিম তুহিন, সুহেল আহমদ প্রমুখ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র ৮৭তম জন্ম বার্ষিকীতে হজরত শাহজালাল মাজার প্রাঙ্গন এলাকায় দুস্থ, অসহায় ও এতিমদের মাঝে শিরনী বিতরণ করছেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী সহ নেতৃবৃন্দ
শিরনী বিতরণের পূর্বে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৮৭তম জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তাঁর জীবন ও কর্ম বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ে দিয়েছে। বাংলাদেশ যতবার পথ হারিয়ে ততবারই জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে। আধুনিক বাংলাদেশের ভীত রচনা করে গিয়েছিলেন জিয়াউর রহমান।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, জিয়াউর রহমানের জীবন ও কর্ম, আমাদের ন্যায়, সত্য ও সংগ্রামের শিক্ষা দেয়। তিনি স্বাধীনতার ঘোষণা, গণতন্ত্রের প্রবর্তক ও সফল রাষ্ট্র নায়ক। বিএনপি তাঁর আদর্শ লালন করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করছে। তিনি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন