editor
প্রকাশিত: 5:47 PM, February 8, 2024
মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সমসাময়িক কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চার অভাবে মুক্তিযুদ্ধের অনেক তথ্যই ভূল বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। সরকার এক যুগেরও বেশি সময় ধরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে সঠিক তথ্যবহুল বই পড়তে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন ইউভার্সিটির অধ্যাপক এম. হাবিবুর রহমান মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা শুনান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।
এতে আরো বক্তব্য প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার প্রমুখ।
এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে ভালোবাসতে হলে জাতীয় পতাকাকে সম্মান ও জাতীয় সংগীতকে ভালোবাসতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে স্মরণ করতে হবে কারণ তাঁদের আত্মদানের ফলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। নতুন প্রজন্মকে পাকিস্তানিদের শোষণের ইতিহাস জানতে হবে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।
পরবর্তীতে জেলা তথ্য অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেওয়া হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন