editor
প্রকাশিত: 6:22 PM, February 10, 2024
সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় প্রেসক্লাব সিলেট এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়া, অনলাইন ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এর আগে বিকাল ৩ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিভাগীয় প্রেসক্লাব সিলেট এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক বাংলা ৭১ এর ব্যুরো চীফ আব্দুল লতিফ নতুন-কে সভাপতি ও জাতীয় দৈনিক ভোরের আকাশ এর ব্যুরো চীফ খালেদ আহমদ উসমানী-কে সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবর এর সিলেট জেলা প্রতিনিধি নুরুল আমিন খান কে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবুল কাহার (দৈনিক গন মুক্তি), যুগ্ন সম্পাদক ফখর উদ্দিন (দৈনিক জাগ্রত সিলেট), দপ্তর সম্পাদক আব্দুর রহমান হিরা (দৈনিক হলি টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদুর ইসলাম (দৈনিক ভোরের সময়), তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক রানা সিংহ (দৈনিক বাংলা ৭১), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহতাব আহমদ রিয়াদ (সাপ্তাহিক সিলেটের পত্রিকা), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সদস্য বাবুল খান মুন্না (দৈনিক অগ্নি শিখা), খাজা শামিম আহমদ (ভোরের আকাশ), ফাহিম আহমদ (দৈনিক আজকের খবর)।
কমিটি ঘোষনার পর বিভাগীয় প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন