editor
প্রকাশিত: 7:30 PM, February 12, 2024
সিলেট নগরে পৃথক দুই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১১ জন। রোববার (১১ ফেব্রুয়ারি) উপশহর ও দক্ষিণ সুরমায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের উপশহরে দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালিত ছয়টি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে অটোরিকশাগুলোতে থাকা নারীসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রশীদপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে একটি প্রাইভেটকার পিছন থেকে ধাক্কা দিলে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়