editor
প্রকাশিত: 7:48 PM, February 12, 2024
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানে দায়িত্ব পেয়েছেন আরজু মিয়া মেম্বার। চেয়ারম্যানের অনুপস্থিতিতে ১ নং প্যানেল মেম্বার হিসাবে আরজু মিয়া পরিষদের অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।
জগদীশপুর ইউনিয়ন পরিষদের সচিবকে লেখা উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে বলা হয়েছে জগদীশপুর ইউনিয়ন পরিষদের ৫ ফেব্রুয়ারী তারিখের জগ/ইউপি-২০২৪/০১২ স্মারকের পত্রানুসারে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ অনুযায়ী জগদীশপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক গঠিত চেয়ারম্যানের প্যানেল হতে অগ্রাধিকার ভিত্তিতে ১ নং ক্রমিকের প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে অফিসের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হল।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারী জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে বিবাদমান ২ দলের সংঘর্ষে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নৌকা সমর্থক পাবেল মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খাঁনকে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।
বর্তমানে মাসুদ খাঁন হবিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
প্যানেল চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ৫ নং ওয়ার্ডের ৮ বারের নির্বাচিত মেম্বার মোঃ আরজু মিয়া, তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন