editor
প্রকাশিত: 7:57 PM, February 12, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মৃত্যুদন্ডের সাজারদ হয়েছিল আগেই। এবার মিলল মুক্তি। ৮ জনের মধ্যে দেশে ফিরলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন ৭ কর্তা। এই মুক্তি ভারতের বড়সড় কূটনৈতিক জয় সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দেশের মাটিতে পা রেখে আবেগে ভাসলেন প্রাক্তন নৌসেনা কর্তারা।
তাঁরা বললেন, ” ভারত মাতা কি জয়”। দেশে ফিরে আসতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সরকারকে ধন্যবাদ ও জানান তাঁরা। ২০২২ সালের আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ। ক্যাপ্টেন নভতেজ সিং, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থার চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। একাধিকবার শুনানির পরে অক্টোবর মাসে ৮ জনকে মৃত্যুদন্ড দেয় কাতারের আদালত। নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ করতে শুরু করে ভারত। ভারতীয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি পান। তার আগেই দুবাইয়ের জলবায়ু সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে কথা হয় মোদির। প্রবাসী ভারতীয়দের উন্নতি নিয়েও আলোচনা হয় ২ জনের মধ্যে। অবশেষে গত বছরের ডিসেম্বরের শেষে ওই প্রাক্তন নৌসেনা কর্মীদের ফাঁসির সাজা রদ করে আদালত। তাঁদের সাজা বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়।
তবে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, কাতারের সংস্থার কর্মরত ৮ প্রাক্তন নৌসেনা কর্মীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন