editor
প্রকাশিত: 12:23 PM, February 13, 2024
জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ, জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর সহযোগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজারস্থ আমতৈল এলাকায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, মহাসচিব উৎফল বড়ুয়া, মুফতি অলিউর রহমান, ইলিয়াস আলী, শামসুল হক মঙ্গল, মনোহর আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে সকল বিত্তবানদের দাঁড়াতে হবে। তাহলেই অসহায় মানুষগুলো কিছুটা হলেও সহযোগিতা পাবে। অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। শীতের শুরু থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে এই সংগঠন। বছর জুড়েই তারা বিভিন্ন সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন