editor
প্রকাশিত: 8:23 PM, January 19, 2023
শান্তিপূর্ণ পরিবেশে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মেন্দিবাগস্থ সমিতির কনফারেন্স হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির ২৭৫ জন ভোটারের মধ্যে ২৪৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। বিকেলে গণনা শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু। নির্বাচনে আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু ও আয়কর আইনজীবী মো. খায়রুল আলম সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
চূড়ান্ত ফলাফলে এম ই এম ইকবালুর রহমান ১৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমর বিজয় শী শেখর পান ১০৯ ভোট। মোহাম্মদ আব্দুল আলীম পাঠান ১৩২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন চৌধুরী পান ১১২ ভোট। মো. সফিকুল ইসলাম ১৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত কুমার রায় এডভোকেট পান ১১১ ভোট। মো. মাজাহারুল হক ১০৮ ভোট পেয়ে সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহিরুল ইসলাম রিপন ৯৩ ভোট ও মো. কামাল আহমদ ৪০ ভোট পান। সৈয়দ আব্দুল হামিদ ১২৪ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মওদুদ আহমদ ১২০ ভোট পান।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষনা করছেন নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে কাউছার মাহমুদ চৌধুরী, সদস্য পদে মো. সুলেমান হোসেন খান, এম শফিকুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মোহাম্মদ আলী খোকন, মো. এমদাদুল হক, আতাউর রহমান সেগুল, মো. আবুল ফজল, আলী আহমদ নির্বাচিত হন।
নির্বাচন চলাকালীন সময়ে কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেটের সাবেক পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামসুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, এডভোকেট এ কে এম শমিউল আলম, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়, সিনিয়র আইনজীবী এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট বদরুল আহমদ আহমদ চৌধুরী, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন। সকাল ৯টায় জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায় তাদের ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন।
নির্বাচন কমিশনার এডভোকেট আতিকুর রহমান সাবু নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সফলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন