editor
প্রকাশিত: 8:26 PM, February 13, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বাংলাদেশ-ভারত সীমান্তের নিজপাট ইউনিয়নের লাল শাপলা বিল সংলগ্ন ডিবির হাওর এলাকার স্থানীয় রহিম মিয়ার দোকানের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ৯টার দিকে থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র দিক-নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
সীমান্তে মাদক আটকের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়’টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার মিডিয়া অফিসার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী।
পুলিশ জানিয়েছে, সিলেট জেলা পুলিশ অপরাধ দমন,আসামী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন’র নেতৃত্বে পুলিশ মাঠে নিরলস ভাবে কাজ করছেন।
জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে পুলিশ গুরুত্ব দিয়ে আসছে। পুলিশ জনগণের নিরাপত্তা ও সামাজিক কল্যাণ কাজে তৎপর রয়েছেন।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) জানান, জৈন্তাপুর সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করা সহ মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়