editor
প্রকাশিত: 9:15 PM, January 19, 2023
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে মানবসেবায় পরিবহণ শ্রমিকরা ঝাঁপিয়ে পড়েন। তারা জীবন বাজি রেখে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করেই চলেছেন। তিনি বলেন, করোনা চলাকালীন সময় পরিবহণ শ্রমিকরা যে সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে যে দৃষ্টান্ত করেছেন, জাতী তা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশ পরিবহণ মালিক-শ্রমিকদের সহযোগীতা নিয়ে কাজ করছে। তাই সকল পরিস্থিতিতে সকল ধরনের সহযোগীতার জন্য পরিবহণ মালিক-শ্রমিকদেরকে পাশে চায় সিলেট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে মৃত্যকালীন অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্ত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল এবং নির্বাহী সদস্য মোঃ আলী আহমদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লুহিত, জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ হুলহাস হোসন বাদল, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক মোঃ বিলাল আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মতিন ভিআইপি, মোঃ সফিক মিয়া, আব্দুল জলিল, প্রমূখ।
মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্টানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে প্রায় সাড়ে ৮লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত দিনে প্রতি শ্রমিক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হলেও এবার নতুন সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী মোঃ দিলু মিয়ার পরিষদ প্রতি পরিবারকে ৪০ হাজার টাকা প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন