editor
প্রকাশিত: 1:17 PM, February 15, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল ৪ শিশুর। এই ঘটনায় দ্রুত উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও ঘোষণা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। দিল্লি থেকে আসছে বিশেষ তদন্তকারী দল।
বৃহস্পতিবার (১৫) এমনটাই জানিয়েছে পুলিশ। জানা যায়, উত্তরপ্রদেশের চিত্রকুটে বুন্দেলখন্ড গৌরব মহোৎসব পালিত হচ্ছিল। উৎসব উপলক্ষে সেখানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। ছিল শিশুরাও। পুলিশ সূত্রে খবর, বাজি পোড়ানোর সময় বিস্ফোরণটি ঘটে সেখানে।
এ নিয়ে প্রয়াগরাজের এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, ” দুর্ঘটনার খবর পেয়ে চিত্রকুটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি সকলে ঘটনাস্থলে পৌঁছান। সঙ্গে ছিলেন অন্যান্য আধিকারিকরা ও। আমাদের ফরেন্সিক দল, বোম ডিসপোজাল স্কোয়াডকে ও সেখানে পাঠানো হয়। এই ঘটনায় ৪শিশুর মৃত্যু হয়েছে।” এই দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ প্রশাসন। উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ক্ষতিপূরণ ও ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। কথা বলা হয়েছে ওই শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গেও।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন