editor
প্রকাশিত: 5:47 PM, February 15, 2024
সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে মানুষকে দূরে রাখে। সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।
তিনি বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে সোল এফ সি ফুটবল ক্লাব বনাম ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার সুমন একাডেমির পরিচালক সৈয়দ সায়েদুল হক সুমন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসামানী নগর উপজেলার চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, টাওয়ার হামলেটস লন্ডনের কাউন্সিলর আসমা বেগম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা আরাফাত হক।
এছাড়া অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান শেষে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার সুমন একাডেমির পরিচালক সৈয়দ সায়েদুল হক সুমন ও টাওয়ার হামলেটস লন্ডনের কাউন্সিলর আসমা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন