editor
প্রকাশিত: 6:13 PM, February 15, 2024
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন অবশেষে কারামুক্ত হয়েছেন। দীর্ঘ প্রায় ২ মাস পর ১৪ ফেব্রয়ারি বুধবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। জামিনের কপি পৌছলে সিলেট কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।
এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের মুক্তির খবর পেয়ে আগে থেকেই কারাফটকে অবস্থান করছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন সহ যুবদলের নেতাকর্মীরা। তিনি বেরিয়ে এলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন কারাগার থেকে বেরিয়ে একটি সাদা পাজেরো গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা হন। এ সময় তিনি নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। নেতাকর্মীরা এ সময় তাকে উদ্দেশ্য করে গোলাপের পাঁপড়ি ছিটিয়ে দেন।
এ সময় নেতাকর্মী ছাড়া ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির বিপুল আইনজীবী ও তার পরিবারের সদস্য। ২৩ ডিসেম্বর সিলেট নগরীর লালদীঘির পার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে তাকে আটক করে পুলিশ ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন