editor
প্রকাশিত: 9:25 AM, February 17, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার শিল্পী বেগম (৪০) দীর্ঘ সাত বছর পূর্বে হঠাৎ করে মানসিক রোগে আক্রান্ত হন। তখন তিনি নববধূ। মানসিক রোগে আক্রান্ত হবার পর স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। শিল্পী সংসারে হয়ে পড়েন একা। ফিরে আসেন বাবার বাড়িতে।
সেখানে তার মানসিক সমস্যা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তিনি সহসাই ভায়োলেন্স হয়ে যেতেন, এদিক সেদিক চলে যেতেন।
উপায়ান্তর না দেখে তাকে শিকল বন্দী করে ঘরে আটকে রাখা হতো। সে অবস্থায় তাকে পরিচর্যা করা হতো। খাইয়ে পরিয়ে দেওয়া হতো। শিকল খুললেই শিল্পী উধাও হয়ে যেতো বিধায় পরিবারের লোকজন তাকে শিকলে বেঁধে ঘরবন্দী রাখতেন। এভাবেই অন্ধকার ঘরে লোহার শিকলে বন্দী হিসেবে কাটে শিল্পীর জীবনের দীর্ঘ সাতটি বছর।
এসময় বেশ কয়েকবার শিল্পীকে তার মা বাবা ভাইবোন মিলে নানান জনের পরামর্শে দেখান ভন্ড মোল্লা, কবিরাজ, সাধু সন্যাসী। কিন্তু এদের অপচিকিৎসা আর প্রতারণার ফাঁদে পরে সে সুস্থ হওয়া তো দূরের কথা তার অবস্থা আরো দিন দিন খারাপ হতে থাকে। এসব ভন্ডরা ঝাড়ফুঁক, তাবিজ, তেল পড়া আর যাদু ছাড়ানোর নামে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
অত:পর দুই মাস আগে সিলেট থেকে সুস্থ হওয়া একজন মানসিক রোগীর কাছ থেকে শিল্পীর অভিভাবকরা জানতে পারেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ব্রেইন স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাঈদ এনাম এর কথা। পরে তারা শিল্পীকে নিয়ে আসেন সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম এর কুলাউড়ার সাপ্তাহিক চেম্বার “ব্রেইন কেয়ার” এ শিকল বন্দী হিসেবে।
শুরুতে সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম এর তত্ত্বাবধানে শিল্পীর ‘মানসিক রোগের’ আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা শুরুর মাত্র তিন দিনের মাথায় শিল্পীর হাতে পায়ের শিকল খুলে দেন তার অভিভাবকরা। সে সুস্থ হতে থাকে। এক সাক্ষাৎকারে শিল্পী ও তার মা সাইকিয়াট্রিস্ট এর প্রতি অশ্রুসিক্ত নয়নে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান শুধুমাত্র অজ্ঞতার জন্যে এতোদিন তাদের মেয়ের সুচিকিৎসা সম্ভব হয়নি। মানসিক রোগের বিজ্ঞানসম্মত চিকিৎসা তারা জানতেন না।
এ ব্যাপারে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাঈদ এনামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শিল্পী গুরুতর ব্রেইন স্নায়ু ও মনোরোগ ‘সিজোফ্রেনিয়া’ তে আক্রান্ত ছিলেন। অসচেতনতায় তাঁকে দীর্ঘ দিন শিকল বন্দী করে রাখার বিষয়টি দু:খজনক।
তিনি আরো বলেন, সিজোফ্রেনিয়া রোগ ভালো হয়। চিকিৎসা, ঔষধ ও এখন সহজ লভ্য। প্রয়োজন কেবল সচেতনতা। মানসিক রোগ নিয়ে সচেতনতা কম। সচেতনতায় সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত”।
প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট আমেরিকান সাইকিয়াট্রি এসোসিয়েশন এর একজন গর্বিত ইন্টারন্যাশনাল ফেলো মেম্বার। মানসিক রোগ নিয়ে তার গবেষণা দেশ বিদেশের বিভিন্ন জার্নালে নিয়মিত প্রকাশ হয়। তিনি কুলাউড়ার সন্তান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে