editor
প্রকাশিত: 9:31 AM, February 17, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের দিল্লির নারেলায় একটি রঙের কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ১১ জন শ্রমিকের। এছাড়াও ৪জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে দিল্লির নারেলার আলিপুরের দয়ালপুর মেইন মার্কেটে অবস্থিত একটি রঙের কারখানায়। দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৪ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকল সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দয়ালপুর মার্কেটের একটি রঙের কারখানায় আচমকায় আগুন লেগে যায়। বিকাল সাড়ে ৫টায় দমকলের কাছে খবর যায়। এর কিছু পরেই দমকলের ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। প্রায় ৪ ঘন্টায় চেষ্টায় রাত প্রায় ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আরও জানিয়েছে, ২টি রঙের এবং রাসায়নিক গোডাউনে আগুন লেগেছিল, এই অগ্নিকান্ডে ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। নিহতদের বাবু জগজীবন রাম হাসপাতালে এবং আহত ৪ জনকে রাজা হরিশ চন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন