editor
প্রকাশিত: 9:50 AM, February 17, 2024
কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ শুরু হয়ে আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় শেষ হয়।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দুই গ্রুপে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ে “শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকরী কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী, এনজিও প্রতিনিধি সহ মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
অপর কৃষক-কৃষাণী গ্রুপের আরো ৩০জন প্রশিক্ষণার্থী উপজেলা ইউটিডিসি হলে প্রশিক্ষণ গ্রহণ করেন। দু’টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা সুস্থ জীবন-যাপনে সঠিক মাত্রায় খাদ্য গ্রহণে পুষ্টির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করছেন সিলেট অঞ্চল প্রধানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুছ সালেহীন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নবনিতা সরকার ত্বন্নি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশিক্ষণ প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন