editor
প্রকাশিত: 10:42 PM, January 19, 2023

বদর উদ্দিন আহমদ কামরান সামাজিক সংগঠন ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সাথে জড়িত হয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনীতি করে গিয়েছেন। মাটির মানুষ হিসেবে সিলেটে যখনই কোনো সমস্যা, দুর্যোগ বয়ে যায়, তখনই এক টেবিলে বসে সমাধানের পথ বের হতেন। আর তা সম্ভব হতো কামরানের মতো ভদ্র, উদার, বিনয়ী ও প্রন্ধুসুলভ কিছু মানুষের জন্য। আজ তিনি নেই। কামরান এমন একজন জনপ্রতিনিধি ছিলেন যার কাছে দল-মত নির্বিশেষে সবার দুয়ার ছিল খোলা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দক্ষিন সুরমাস্থ টেকনিক্যাল ইনডুরের সামনের একটি মাঠে সুরমা বয়েজ ক্লাব, ক্লিন সিটি, উদ্দীপ্ত সিলেট, ব্লাড ডোনেশন লিংক, লমিনাস সোশ্যাল সার্ভিস ক্লাব, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এবং ওয়েব অব হিউম্যানিটি এলায়েন্স এর আয়োজনে বদর উদ্দিন আহমদ কামরান সামাজিক সংগঠন ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সুরমা বয়েস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ আব্দুুল খালিক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স’র সভাপতি কাজী মহিবুর রহমান সুমন, যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান কবির খান, আর এস এসোসিয়েট এর পরিচালক রাসেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আলাউদ্দিন, ব্লাড ডোনেশন লিংকের সভাপতি টুটুল গাজী, কাজী মো. ফারুক আহমেদ, ইমরান উদ্দিন, মো. আবু বক্কর সিদ্দিকী, মো. জায়েদ আহমদ, ফারহান রুবেল প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন