editor

প্রকাশিত: 5:37 PM, February 17, 2024

সরকার মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিচ্ছে: অধ্যাপক মোহাম্মদ শফিক

সিলেট জেলা জেএসডি এর প্রতিবাদ সভা

সরকার মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিচ্ছে: অধ্যাপক মোহাম্মদ শফিক

সিলেট জেলা জেএসডি-এর আহবায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের রাজপথে দাঁড়াতেই দিচ্ছে না। সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর হামলা করছে। দেশের মানুষ আজ নিরাপদে থাকতে পারছে না। দেশে গুম, খুন ও রাহাজানী বেড়েছে।

তিনি আরো বলেন, সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়ছে। আয় থেকে তাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ পরিবার-পরিজন নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে রয়েছে।

ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন, সরকারের পদত্যাগ ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের’ আহবান এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ১৭ ফেব্রুয়ারি দাবি দিবস উপলক্ষে বিকাল ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিলেট জেলা জেএসডি এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সরকার মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তাই এই জুলুমবাজ সরকারকে হটিয়ে এই মুহূর্তে দরকার, নির্দলীয় সরকার।

সভায় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিসমূহ হল- ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, সীমান্ত সমস্যার দ্রুত সমাধান।

জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলার সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহসান উদ্দীন চৌধুরী সুইট, যুক্তরাজ্য জেএসডির সাধারণ সম্পাদক চৌধুরী শাহেদ কামাল টিটু, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, রিয়াজ উদ্দিন, সিলেট জেলা জেএসডির সদস্য আব্দুল গফফার সুইট, শ্রমিকজোট নেতা রফিক মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন