editor
প্রকাশিত: 9:45 PM, February 17, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আরও স্মার্ট হতে হবে বলে মন্তব্য করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্ংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকারের আমলে অসংখ্য টিভি, পত্রিকা অনুমোদন পেয়েছে। এছাড়া সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করছেন।
১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে। আর এতে দেশের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
যুগান্তরের সিলেটের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু’র সভাপতিত্বে ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তি, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী।
এরআগে, ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আদর্শ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলে চলবে না শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদত মকদ্দুছ আলী, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি, দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, পৌরসভা আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সিলেট জেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সিতার মিয়া, প্রবাসী শাহিন মিয়া, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, এমদাদ হোসেন নাঈম, রাজু আহমদ খান, জাবেদ মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, সিরাজুল ইসলাম রুকন ও জাকির হোসেন মামুন।
এছাড়ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নুর উদ্দিন, আবুল কাশেম, নুরুল ইসলাম ও সাংবাদিক অজিত চন্দ্র দেব।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন