editor
প্রকাশিত: 11:05 AM, February 18, 2024
‘‘জীবন আমাদের রক্তে গড়া, রক্ত গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাব মোরা শত শত প্রাণ’’ এই শ্লোগানকে সামনে রেখে রক্তদান ও আর্তমানবতা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স এর কার্যকরী কমিটির উদ্যোগে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের স্থানীয় মাদরাসা বাজারস্থ আন-নূর কেজি ইন্টারন্যাশনাল স্কুল প্রঙ্গণে বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইর্টাসের সভাপতি মোশারফ হোসেন কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য নাসির উদ্দীন, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলিগের সদস্য সচিব ময়নুল ইসলাম সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী ও গহরপুর ব্লাড ফাইটার্সের উপদেষ্টা কমিটির সদস্য এমদাদুর রহমান জাকির, কার্যকরী কমিটির সদস্য পাপলুল হক, কার্যনির্বাহী সদস্য সুমন আহমেদ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গহরপুর ব্লাড ফাইটার্স এর সহ সভাপতি কামরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেয়ার হোসেন জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাজুওয়ার আহমদ তানিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ আহমেদ, কোষাধক্ষ্য জাহিদ হাসান, প্রচার সম্পাদক ফারহান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মাহি, উন্নয়ন বিষয়ক সম্পাদক সাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির নাহিদ, সদস্য সিদ্দিকুর রহমান, এমদাদুল হক, মাহবুব আলম সোহাগ, সালমান, শাকিল, জাকির আহমদ, নাঈম আহমদ, সজীব চন্দ্র, ইব্রাহিম আহমদ, ইসমাইল হোসেন জাবেদ, দিলওয়ার হোসেন সাকিব, মাসুম আহমেদ, নাঈম আহমেদ, আবু সুফিয়ান, সোহাগ আহমেদ,সাকিব আহমেদ, মাহিন উদ্দীন, শামীম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুরু হওয়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন