editor
প্রকাশিত: 9:31 AM, January 20, 2023
ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডেইজি সারোয়ারকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেট সফররত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বুধবার (১৮ জানুয়ারি) রাত ৯টায় সিলেট তালতলা মাছুদিঘীরপাড়স্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদ এর চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন ডেইজিকে ফুল দিয়ে বরণ করেন।
বিগত ১৫ ডিসেম্বর ২০২২ এ বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলনে সিলেটের কৃতিসন্তান ডেইজি সারোয়ারকে সভাপতি নির্বাচিত করায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
একই সাথে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন এবং জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে সুখি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশের যুব মহিলাদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন নবনির্বাচিত যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি। নেতৃবৃন্দ ডেইজি সারোয়ারের নেতৃত্বে বাংলাদেশ যুব মহিলা লীগের সফলতা কামনা করেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন