editor
প্রকাশিত: 4:58 PM, February 18, 2024
সিলেট বিভাগবাসীর মাতৃভাষা ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার দাবী জানিয়েছেন সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে সামনে রেখে ছিলটি ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা ঘোষনা অপরিহার্য। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষসহ বিশ্বের অসংখ্য মানুষ এই ভাষায় কথা বলে। বাংলা ভাষা পরে ছিলটি ভাষা বাংলাদেশের একমাত্র ভাষা, যার অক্ষর বা বর্ণমালা আছে, যা ছিলটি নাগরী লিপি নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা বাংলা ভাষা থেকে সম্পূর্ণ পৃথক। এই ভাষায় অনেক শক্তিশালী সাহিত্য, কবিতা ও পুঁথি রচিত হয়েছে। অনেকে পিএইচডি করেছেন। ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবীতে ইতিমধ্যে সিলটি পাঞ্চায়িত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
তিনি আরো বলেন, ছিলটি নাগরী অক্ষরজ্ঞান আজ অবহেলিত। ছিলটি নাগরী অক্ষর চর্চা হয় না বললেই চলে। ছিলটি ভাষা তথা ছিলটি নাগরী অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষ চালুর জোর দাবী জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমেরিকার ২য় রাষ্ট্রভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলেক ভাষা চালু আছে। আন্তর্জাতিক ভাবে ছিলটি ভাষা বিশ্বের ৯৭ তম ভাষা। তাই আমাদের জোর দাবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে ছিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করা হউক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন