editor
প্রকাশিত: 2:35 PM, February 19, 2024
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদিআরব গিয়ে মাসুল দিচ্ছেন তবে বাংলাদেশী নারী শ্রমিকরা।বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক সৌদিআরবের রিয়াদের জন্য জনদরিয়া এলাকার সফর জেলে আটক।
ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার, কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদেরকে খাওয়া-দাওয়া দেওয়া হচ্ছে না। অত্যন্ত অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না।বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সফর জেলের ২৪ নং কক্ষে যাদের আটক করে রাখা হয়। এর মধ্যে কয়েকজন মারা গিয়েছে।
জানা যায়,মানিকগঞ্জের রেখা বেগম পাসপোর্ট নং-A05819657,কেরানিগঞ্জের সেজু বেগম পাসপোর্ট নং AO6846514,ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার পাসপোর্ট নং A07632159,ঢাকার মিরপুরের হুসনে আরা পাসপোর্ট নং A00653367,পটুয়াখালীর আকলিমা বেগম পাসপোর্ট নং BY 0681956 এর মতন প্রায় ২ শতাধিক নারী মুক্তিদিন গুনছেন।কবে ফিরবে দেশে!মুক্তি পাবে নির্যাতনের ওই কারাগার থেকে!
ভুক্তভোগীরা আরো জানাচ্ছেন, ফিলিপাইন, পাকিস্তান ভারতসহ অনেক দেশের নারীদের দ্রুতই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্মানের সাথে। কিন্তু কূটনৈতিক ব্যর্থতায় বাংলাদেশের নারীদের সাথে দিনের পর দিন অমানবিক নির্যাতন করে যাচ্ছেন কেন তাদের জিজ্ঞাসা। অনেক সময় দেশে পাঠাবে বড় কথা উল্টো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেয়া হচ্ছে কাউকে কাউকে।
এদের মধ্যে অনেকেই অনাচিকিৎসার মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। তাদের উপর চলছে নানা কায়দায় বিভিন্ন ধরনের পাশবিক নির্যাতন।ভিডিও কল ইমুর মাধ্যমে প্রতিবেদককে জানাচ্ছিলেন কান্নাভড়া কন্ঠে আর বারবার মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাচ্ছেন এদেরকে উদ্ধারের।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন