editor
প্রকাশিত: 1:33 PM, February 20, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: স্বাধীনতার ৫২ বৎসরে রাষ্ট্র ক্ষমতা বার বার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে চা শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। চা শ্রমিকগন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চিয়তা পায়নি। চা শ্রমিকের প্রাপ্ত মজুরী বর্তমান বাজার মূল্যের সাথে একেবারেই বেমানান। এ অবস্থায় চা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদে ও স্থানীয় সরকারে চা শ্রমিকদের দাবী তুলে ধরার জন্য নিজস্ব প্রতিনিধি প্রেরণ করতে হবে।
এই লক্ষে চা শ্রমিকদের বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোটের পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানান, বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়ার কালিটি বাগান কমিটি গঠনের লক্ষে এক চা শ্রমিক সমাবেশে বক্তব্যে এ কথাগুলো বলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। তিনি আরো বলেন, বাংলাদেশ জাসদ স্বাধীনতার পর থেকেই মেহনতি মানুষের অধিকারের জন্য লড়াই করে আসছে, চা শ্রমিকের ন্যায্য অধিকারের লড়াইয়েও বাংলাদেশ জাসদ পাশে থাকবে
১৮ ফেব্রুয়ারী (রোববার) রাত ৮ টায় উপজেলার কালিটি বাগানস্থ সুভাষ নাইডুর সভাপতিত্বে জাসদ পৌর শাখার যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব, বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস শহীদ, উপজেলা জাসদ নেতা সোহাগ মিয়া।
এ ছাড়াও বক্তব্য রাখেন রাঙ্গিছড়া বাগানের চা শ্রমিক জোট নেতা সম্রাট রায়, কালিটি চা বাগানের শ্রমিক নেতা সর্বজিৎ দাস, রঞ্জু নাইডু, মহিলা নেত্রী উমা তাতী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সুভাষ নাইডুকে সভাপতি, রনজু নাইডুকে সাধারণ সম্পাদক, সর্বজিৎ দাস ও হরিকুমার দাসকে সহ সভাপতি, রাজু অলমিককে সাংগঠনিক সম্পাদক, উমা তাতিকে মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট, কালিটি চা বাগান কমিটি গঠন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন