editor
প্রকাশিত: 1:36 PM, February 20, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শীঘ্রই আসামরাজ্যের কাছাড় জেলার শিলচরে একটি বাংলাদেশি ভিসা কেন্দ্র চালু হচ্ছে। আসামের বরাক উপত্যকার ৩টি জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই শিলচরে এই বাংলাদেশি ভিসা কেন্দ্র চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার রুহুল আমিন। শিলচরে অনুষ্ঠিত ভাষা সাংস্কৃতিক মিলন উৎসবে যোগ দেওয়ার ফাঁকে বিষয়টি জানান রুহুল আমিন।
বরাক উপত্যকার অন্তগর্ত কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার মানুষদের কাছে বাংলাদেশি ভিসার চাহিদার গুরুত্বের বিষয়টি তুলে ধরে রুহুল আমিন বলেন, মূলত এই দিকটি চিন্তাভাবনা করেই কাছাড় জেলার সদর শহর শিলচরে একটি বাংলাদেশি ভিসা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ভিসা কেন্দ্রের উদ্বোধনের তারিখ এখনও নির্ধারণ করা না হলেও বাংলাদেশ মিশনের ওই কর্মকর্তা আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি শীঘ্রই চূড়ান্ত করা হবে। আর সেক্ষেত্রে ওই ভিসা কেন্দ্র আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া খতিয়ে দেখে বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা প্রদান করবে।
সূত্রে প্রকাশ, চলতি বছরের মার্চ মাসে এই ভিসা কেন্দ্র চালু হতে পারে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন