editor

প্রকাশিত: 6:24 PM, February 20, 2024

গ্যাসের সমস্যা সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারী থেকে কর্মবিরতি পালনের আহবান

গ্যাসের সমস্যা সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারী থেকে কর্মবিরতি পালনের আহবান

গ্যাস লোড বাড়ানো দাবীতে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং বি-১৪১৮, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ২১৫৯, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭, সিলেট জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট- ২০৯৭, সিলেট জেলা ইমা, লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১৩২৬ এবং সিলেট বিভাগ ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২১৭৪ এর সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ এর পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বরাবরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর হাতে স্মরকলিপি প্রদান করেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, কার্যকরী সভাপতি রুনু মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি দিলু মিয়া, ইমা-লেগুনার সভাপতি মঈন মিয়া প্রমুখ।

এছাড়াও স্মরকলিপি প্রদানকালে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা, অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক জোট, ইমা, লেগুনা হিউম্যান হুলার, ট্র্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরকলিপিতে উল্লেখ করা হয়- প্রায় ৩০-৪০ হাজার মিনিবাস, পিকআপ, নোহা, কার, হাইয়েছ, সিএনজি, লেগুনা শ্রমিকদের গ্যাস সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থাকা, দীর্ঘ লাইন অতিক্রম করে গ্যাস নিতে না পারা, গ্যাস নিতে অনিদ্রায় থাকার কারণে পরদিন গাড়ী চালাতে অসুবিধা হওয়া, দৈনন্দিন খরছ বহনে হিমসিম খাওয়া সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

সিলেটে সিএনজি ফিলিং ষ্টেশনে লোড বাড়ানো না হলে আগামী (২৭ ফেব্রুয়ারির) মধ্যে সমাধানের জোর দাবি জানান। অন্যতায় ২৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল থেকে সিলেট জেলার সকল সিএনজি পাম্পে অনির্দিষ্টকালের জন্য গ্যাস, তেল নেওয়া বন্ধ সহ সর্বস্থরের সড়ক পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি পালন করার আহবান জনানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়