editor
প্রকাশিত: 5:53 PM, February 21, 2024
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, মহান ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত মাতৃভাষা আমাদের অহংকার। এই ভাষা আজ দেশের পরিমন্ডল অতিক্রম করে বিশ^ দরবারে স্থান করে নিয়েছে। ভাষা আন্দোলন আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার ইতিহাস পরিবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামীর প্রজন্মই আমাদের স্বনির্ভর দেশ গঠনের হাতিয়ার।
তিনি (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভা শেষে রাতের প্রথম প্রহর ১২টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আফতাব মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাই বক্স সালাই, মনোজ কপালী মিন্টু প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন