editor
প্রকাশিত: 6:01 PM, February 21, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: শুধু বছরে একদিন ফুলদিয়ে নয়, আসুন চিন্তা চেতনায় মননে মগজে ব্যবহারে সর্বদা বাংলার ব্যবহার নিশ্চিত করে ভাষা শহিদদের সম্মান করি। বাংলার প্রচলন মানে শুধু ভাষা শহীদদের সম্মান নয়। নিজের মায়ের সম্মান মাতৃভূমির সম্মান নিজের সম্মান। আমি অন্য ভাষা ভালোভাবে জানিনা বা একেবারে জানিনা তা আমার জন্য লজ্জা বা অপমানের নয় বরং আমি আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা জানিনা তা অপমানের লজ্জার।
আমরা বিদেশি ভাষার প্রতি এতই আকৃষ্ট হচ্ছি নিজের মায়ের ভাষা বলে যে একটা ভাষা আছে তা ভুলে যাচ্ছি। একটি কথা জানতে হবে, ২১ ফেব্রুয়ারী বা ৮ ফাল্গুন ভাষার তৈরীর জন্য শহিদরা জীবন উৎসর্গ করেননি করেছেন ভাষার অধিকারের জন্য। আর আজ আমরা নিজের ভাষাকে তাচ্ছিল্য করে শুধু শহিদ মিনারে ফুল দিয়ে বাহ বাহ কুড়াতে চাচ্ছি। তা শুধু লজ্জার নয় ঘৃনারও বটে। আমাদের কথায় চলনে বলনে এমনি কি নিজের সন্তানের নাম পর্যন্ত রাখতে বিদেশি ভাষার পুজা করছি, কেউ যৌলুসের নব সংস্কারের ( স্মার্টনেস) দোহাই দিয়ে কেউ ধর্মের দোহাই দিয়ে। কেন? বাংলা শব্দে যৌলুসের নব সংস্কার (স্মার্টনেস) কিংবা বিধাতার মনপ্রুত কোন শব্দ নেই। বাংলা সমৃদ্ধ কোন ভাষা নয়? আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হলে মাতৃভাষার সর্বোচ্চ ব্যবহার ও অন্ধ গোঁড়ামি ত্যাগ করতে হবে। শহিদের সঠিক সম্মান দিতে হলে মননে মগজে, অফিস আদালতে সর্বত মাতৃভাষার ব্যবহার করতে হবে ।
বিশ্বনাথের চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান মাতৃভাষা দিবসে র্যালী, র্যালী পরবর্তী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি পাপ্পা উপরোক্ত কথাগুলো বলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষাশহীদদের স্মরণে আজ বুধবার সকালে প্রভাতফেরী ও ২১ ফেব্রুয়ারীর তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ সেনাপতির সভাপতিত্বে সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমির দে ঝুলন এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা অনিমা রানী দাস ম্যনেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক নিরেন্দ্র দাস, আবুল কালাম, সেচ্ছাসেবকলীগ নেতা ও অভিভাবক কমিটির সভাপতি হারুন খানঁ, সহকারী শিক্ষিকা রেবা রানী ঘটক, শক্তি রানী দাস , তপতী রানী সরকার, মোছা সাজনা বেগম, মোছা রাহিমা বেগম, সুপ্রিয়া কর, দপ্তরি অলক দাস, নুরুল আমিন, নিপু দেব ভৈরব সহ স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন