editor
প্রকাশিত: 6:20 PM, February 21, 2024
স্কলার্সহোম মেজরটিলা কলেজ কর্তৃক আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ এর বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “১৯৫২ সালে জাতি হিসেবে বাঙালি পৃথিবীর বুকে নিজস্ব বিদ্রোহী স্বতন্ত্র সত্তার জয়গান ঘোষণা করে। সেদিন ঢাকার রাজপথে রক্ত দিয়ে যে ইতিহাস লেখা হয়, এর ফলে বাঙালি শুধু ভাষার অধিকার পায়নি, পেয়েছে জাতিসত্তার স্বীকৃতি। সেই ধারাবাহিকতায় প্রতিবাদী বাঙালি একাত্তরে আদায় করে নিয়েছিলো স্বাধীনতার লাল সূর্য।
তিনি আরো বলেন, “একাত্তরের প্রেরণা ছিলো একুশ, একুশে ফেব্রুয়ারিই একতাবদ্ধ বাঙালির প্রথম প্রতিবাদী স্ফূরণ, চিরদিনের প্রেরণা।” তিনি সকল ভাষা সৈনিক ও ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন হওয়ার আহ্বান জানান।
বুধবার (২১ ফেব্রুয়ারি) স্কলার্সহোম মেজরটিলা কলেজে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিনিধিদল শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০ টায় কলেজের ইনডোর অডিটোরিয়ামে জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার ইনচার্জ, রসায়ন বিভাগের প্রধান, প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান, বাংলা বিভাগের প্রধান, প্রভাষক মীর হোসাইন সরকার ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার।
আর শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী লুবাবা জান্নাত। পাশাপাশি প্রাথমিক শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় রচনা প্রতিযোগিতা।
পরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিশেষে মহান একুশে উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয়, বিশেষ অতিথি প্রাথমিক শাখার উপাধ্যক্ষ মহোদয়, একাডেমিক ইনচার্জ মহোদয়সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন