editor
প্রকাশিত: 10:52 AM, February 22, 2024
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফের নেতৃত্বে বুধবার (২১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ছিলেন- সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নববাণী পত্রিকার সিলেট ব্যুরো মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোশাররফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমামেইল.কম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক সবুজ নিশান পত্রিকার সিলেট ব্যুরো শহিদ আহমদ খান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফয়ছল কাদির, জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি সবুজ মিয়া, নিউজ বাংলা পত্রিকার ফটো সাংবাদিক ইস্তিয়াক আহমদ লিমন প্রমূখ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা বাংলা। আজও তাদের ভোলেনি বাংলার মানুষ।
রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদমিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি শুরু হয়। প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল হাতে শ্রদ্ধা নিবেদন করে। একে একে শ্রদ্ধার ফুলে ভরে উঠে শহীদ মিনার বেদী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন