editor
প্রকাশিত: 10:58 AM, February 22, 2024
কামরুল আই রাসেল :: নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পি সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্মানে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যে শাখার পক্ষ থেকে এক ডিনার পার্টি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার রাতে লন্ডনের সিডকাপের একটি রেস্টুরেন্টে এ ডিনার পার্টি ও আলোচনা সভাটি অনুষ্টিত হয়। নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত সভাপতি ও ক্যান্ট শ্রমিক লীগের চেয়ারম্যান আনসার মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এ সময় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কার্যক্রম সবার সামনে তুলে ধরেন এবং কিভাবে এই আন্দোলনকে আরো বেগবান করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি জনাব শামীম আহমদ, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, ভাইস চেয়ারম্যান জনাব অরূপ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান জনাব শাহজাহান আলী, যুক্তরাজ্যের যুগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই এর এক্সিকিউটিভ মেম্বার জমাল আহমদ খান, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক রোকসানা হাসি সোনিয়া, দপ্তর সম্পাদক আব্দুল বেলাল চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আব্দুল আমিন, নিরাপদ সড়ক চাই যুক্ত রাজ্যের এক্সিকিউটিভ মেম্বার, সেলিনা আক্তার জোসনা ,গাজী ফরিদ হোসাইন, আলী হুসাইন, রিপন ভূঁইয়া সহ আরো অনেকে।
ডিনার শেষে অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের এক্সিকিউটিভ মেম্বার শুকুর আহমেদ, শেফালী আক্তার সহ অন্যান্য শিল্পীরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন