editor
প্রকাশিত: 1:02 PM, January 21, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলাম বটতলা এলাকার কলারতল-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার গহরপুর দেওয়ানবাজার এলাকার আমজাদ আলীর ছেলে আনহার মিয়া (৫০), চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশাচালক বাবুল মিয়া (৬৫) ও আরেক যাত্রী রেজাউল মিয়া (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে বালাগঞ্জে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথিমধ্যে সিলাম বটতলা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক বাবুল ও যাত্রী আনহার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৯টার দিকে মারা যান রেজাউল।
সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর