editor

প্রকাশিত: 11:15 AM, February 24, 2024

আওয়ামী লীগ ত্যাগের রাজনীতি করে: শফিক চৌধুরী

আওয়ামী লীগ ত্যাগের রাজনীতি করে: শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি :: আওয়ামী লীগ ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করে। একমাত্র জনগণের উন্নয়নের জন্য কাজ করে আওয়ামীলীগ। এমন মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

তিনি ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের উন্নয়ন হয়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিগত ১০ বছর বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলায় উন্নয়ন হয়নি কিন্তু এবার আর উন্নয়ন বঞ্চিত থাকবে না এই জনপদের মানুষ। সমগ্র সিলেট উন্নয়নের জোয়ারে ভাসবে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জন্য সিলেটের মানুষকে আলাদাভাবে খেয়াল রাখেন। সিলেটের যেকোনো সমস্যার সমাধানে তিনি আন্তরিক।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করেন না। তিনি সঠিক একজন মানুষকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। কারণ শফিকুর রহমান চৌধুরী নিজেও একজন প্রবাসী। দীর্ঘদিন তিনি প্রবাসে থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন এবার সুযোগ হয়েছে বড় পরিসরে কাজ করার। আমরা বিশ্বাস রাখি তিনির নির্বাচিত এলাকা এবং প্রবাসীদের স্বার্থে সব সময় কাজ করে যাবেন।

৩নং অহংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ সভাপতি সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদস্য তাজ উদ্দিন, নেহারুনেচ্ছা, আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্যের নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক এমএ ওয়াহাব, জেলা যুবলীগের সহ সভাপতি সামছুল ইসলাম মিলন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সিতার মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নূর আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দেক আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সহ সভাপতি শিহাব আহমদ, ২নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফিজ হাসান আহমদ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন