editor
প্রকাশিত: 11:40 AM, February 24, 2024
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জুতা পায়ে শহীদ মিনারে দাড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
ছবি ভাইরাল হওয়া ওই প্রধান শিক্ষকের নাম আব্দুল আজিজ ও সহকারী শিক্ষিকাদের নাম রাশিদা বেগম ,খোদেজা বেগম, শাহানা আক্তার ও রহিমা খাতুন। তারা দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের ইদুকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা।
জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সাজানো হয় ওই স্কুলের শহীদ মিনার। সকাল থেকেই সেখানে শ্রদ্ধা জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় স্কুলটির প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকারা জুতা পায়ে মিনারের বেদীতে উঠে ফটোসেশান করেন। ছবিটি তার কোনো এক শিক্ষিকা ফেসবুকে আপলোড করে দিলে তা ভাইরাল হয়ে যায়।
ছবিটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে-নাকি জুতা পায়ে দিয়ে অসম্মান করছে। আসলে শিক্ষকদের কাছথেকে এসব আশা করিনি এটার একটা ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। হিসাব মিলাতে পারছি না পরবর্তী প্রজন্ম এদের কাছ থেকে কি শিক্ষা নিবে।
ইদুকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ জন্য আমি দুঃখিত। অসাবধানতার কারণে এটি হয়েছে। এছাড়া আমি আরও বেশ কিছু ছবি তুলেছি জুতা ছাড়া। আমি এজন্য দুঃখপ্রকাশ করেছি।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার ছানা বলেন, বিষয়টি আমি শুনেছি,তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন