editor

প্রকাশিত: 1:09 PM, February 24, 2024

মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান: শফিকুর রহমান চৌধুরী

মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান: শফিকুর রহমান চৌধুরী

প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধাগণ এ দেশের সূর্য সন্তান। এই সূর্য সন্তানরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ডাকেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল। জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা উচুঁ করে দাঁড়াতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মূখ্য আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল দেশ উপহার দিয়েছেন। নতুন নতুন উদ্ভাবনের ফলে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিশ্ব। এই হাওয়া বাংলাদেশের পালেও লেগেছে। আমাদের এবারের স্বপ্ন, শেখ হাসিনা’র নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তাই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট মহানগর সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সিলেট জেলা কমিটির সাধারণ এডভোকেট শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া।

নন্দিতা দত্ত এবং পরাগ রেনু দেব তমা এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, দক্ষিণ সুরমা সভাপতি ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, সদর সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈন আহমদ, গোলাপগঞ্জ উপজেলার শামীম আহমদ, জেলা সদস্য আতাউর রহমান, যুব কমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কাজী এমদাদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শামীম আহমদ, পথিক রাজু, দলীয় সঙ্গীত পরিবেশনায় জাগরণ সাংস্কৃতিক স্কোয়ার্ড। দলীয় নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়। অনুষ্ঠানেক সঙ্গীতে সার্বিক সহযোগিতায় ছিলেন অংশুমান দত্ত।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন