editor
প্রকাশিত: 4:47 PM, February 24, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশের কাসগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ গেল ৭ শিশুসহ অন্তত ১৫ জন তীর্থযাত্রীর। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারে গঙ্গা স্নানের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। কদরগঞ্জে যাওয়ার পথেই কাসগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ওই ট্রাক্টরটি।
আলিগঞ্জ রেঞ্জের শালাভ মাথুর দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে বেশিভাগই শিশু এবং মহিলা। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারাণ ট্রাক্টরের চালক। সঙ্গে সঙ্গে তা উল্টে কর্দমাক্ত পুকুরে গিয়ে পড়ে। এমন ঘটনা ঘটতেই স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশকে। মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন