editor
প্রকাশিত: 4:58 PM, February 24, 2024
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রী সেজে টমটম ছিনতাইয়ের ঘটনায় ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টমটমটি।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার (ওসি) মোঃ মাসুক আলী।
তিনি বলেন, গেল বছরের ২৪ ডিসেম্বর নবীগঞ্জ শহর থেকে একজন ছিনতাইকারী যাত্রী সেজে রতন দাশ নামে এক চালকের একটি টমটম ৮০ টাকায় রিজার্ভ নেয়। আর ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যরা অবস্থান নেয় নবীগঞ্জ থানাধীন এনাতাবাদ এলাকার একটি নির্ঝন স্থানে।
টমটমটি সেখানে পৌছা মাত্র অন্যান্য ছিনতাইকারীরা টমটম চালকের হাত পা বেঁধে মুখে কস্ট্রেপ পেছিয়ে টমটম, মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় রতন দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারী রাতে ছিনতাইকারী চক্রের সদস্য খাইরুল আহমেদকে গ্রেফতার করা হয়।
এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। পরে তার দেয়া তথ্যমতে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরো ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছ ছিনতাই হওয়া টমটম ও মোবাইল ফোন। শনিবার বিকেলে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হল, নবীগঞ্জ উপজেলার কুশি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নজরুল ইসলামের পুত্র খাইরুল আহমেদ, একই গ্রামের আব্দুল মন্নাফের পুত্র রুমান মিয়া, রজব আলীর পুত্র মাসুম মিয়া, লেচু মিয়ার পুত্র রনি মিয়া, টেনাই মিয়ার পুত্র হারুণ মিয়া, আব্দুল আলীমের পুত্র হাবিবুর রহমান ও মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র ইব্রাহিম মিয়া ওরফে খলিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন