editor
প্রকাশিত: 9:15 PM, February 24, 2024
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুক্তরাজ্য ও সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিবিদ ও কবি, লেখক কবি আবুল বশর আনসারী’র লেখা কবিতা পবিত্র সিলেট ভূমি’র ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর চৌকিদেখিস্থ কবি’র নিজ বাস ভবনে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন উদ্যোগে এ ফলক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় সচিব ও (এফবিসিসিআই) ইনোভেশন এন্ড রিসার্স সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারি অধ্যাপক, মানবিক সিকিৎসক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কবি’র দুই প্রিয় নাতী ব্রিটিশ বাংলাদেশি আদম সুলেমান ও আরাফাত চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হেমলেস এর সাবেক স্পিকার ও কাউন্সিলার রাজিব আহমেদ, লন্ডন টাওয়ার হেমলেস এর সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলার কবি আবুল বশর আনসারী’র বড় মেয়ে মাদার জেনেত, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) এর সহধর্মিণী সৈয়দা জেসমিন বেগম, আইজিপি’র ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী আল মুমিন চৌধুরী, বিশিষ্ট লেখক ও কবি ইঞ্জিনিয়ার মো. নূরুল কাইয়ুম ফারুকী, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর হজেরা বেগম, সিনিয়র সাংবাদিক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, সিলেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, কবি ও সাহিত্যিক রাহনামা সাব্বির মনি, কবি আবুল বশর আনসারী’র বড় ভাতিজা আবুল মনসুর জুয়েল, সহধর্মিণী ফাহমিদা চৌধুরী, কবি’র সর্ব কনিষ্ঠ পুত্র যুক্তরাজ্য বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ সুলেমান, উদিয়মান তরুন সমাজ কর্মী মানবিক সিকিৎসক কনিজ রহিমা রব্বানী কথা, মহানগর হাসপাতালের পরিচালক ও সমাজ কর্মী মাসুদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কর্মকর্তা সালমা বেগম সুমি, হাজেরা বেগম, যুক্তরাজ্য প্রবাসী পীর আব্দুল কাইয়ুম, খায়রুন নেছা খানম একাডেমী’র প্রধান শিক্ষিকা আরতী রাণী চৌধুরী, রত্না চৌধুরী, শ্রিপ্রা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক তাহমিনা হাসান চৌধুরী, রায়হান উল জান্নাহ, হাসান কবির চৌধুরী, হোসেন লাহিন, মো. মারুফ আহমদ, শিক্ষিকা রুনা সুলতানা, সমাজকর্মী কাজী দিদার মিয়া, তোফায়েল আহমদ, কাজী মাহফুজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. হাদিউল ইসলাম শাহরিয়ার। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাফেজ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন